নিজেদের প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছিল জিম্বাবুয়ে। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পেয়েছে জিম্বাবুয়ে। আর আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সুপার এইটে জায়গা নিশ্চিত হয়ে যায় সিকান্দার রাজাদের। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে রোডেশীয়রা হলো গ্রুপসেরা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে লঙ্কানরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় জিম্বাবুয়ে।
এ জয়ে ৪ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্টের পুঁজি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে। সমান ম্যাচে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ পয়েন্ট। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তালিকার তিনে রয়েছে আয়ারল্যান্ড। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। এদিকে চার এবং পাঁচ নম্বরে পড়ে আছে অস্ট্রেলিয়া ও ওমান।







