সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

শিশির মনির জানালেন

‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

প্রতিশ্রুতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধা গ্রহণ করবেন না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শিশির মনির উল্লেখ করেন, ‌পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। মূলত দলের শীর্ষ নেতৃত্বের নেওয়া আগের সিদ্ধান্তের আলোকেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই অঙ্গীকার করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।

ডা. শফিকুর রহমান সেই সমাবেশে আরও জানিয়েছিলেন যে, জনগণের কল্যাণে তারা সরকার বা বিরোধী দল—যে কোনো অবস্থানে থেকেই গঠনমূলক ভূমিকা পালন করবেন। তিনি আশ্বস্ত করেছিলেন যে, সরকার কোনো মানবিক ও ভালো কাজ করলে তারা সহকর্মী হিসেবে পাশে থাকবেন। তবে জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড ঘটলে রাজপথে নিয়মতান্ত্রিক প্রতিবাদ করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশে যেন ফ্যাসিস্ট যুগের পুলিশ না থাকে: আইজিপি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.