রাত পোহালেই ভোটের দিন। আর এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনেকের কাছেই উৎসবে পরিণত হয়েছে। এছাড়া ভোটের জন্য রয়েছে চার দিনের ছুটি। এই ছুটির সময়টাকে ঘরে বসে উপভোগ করতে চাইলে ঢুকে পড়ুন রান্নাঘরে। পরিবারের সবাইকে চমকে দিতে পারেন সহজ কিছু খাবার তৈরি করে।এমনই কয়েকটি ভিন্ন স্বাদের রেসিপি, যা বানাতে ঝামেলা কম কিন্তু খেতে হবে সুস্বাদু।
রুটি টাকোস
উপকরণ: রুটি, কিমা বা চিকেন কুচি, পেঁয়াজ, টমেটো, শসা, দই, লেবু।
প্রণালি: রুটিকে হালকা সেঁকে আধা ভাঁজ করুন। ভেতরে ভাজা কিমা/চিকেন, সালাদ ও দইয়ের সস দিন।
নুডলস কাটলেট
উপকরণ: সেদ্ধ নুডলস, ডিম, গাজর কুচি, পেঁয়াজ, গোলমরিচ, ব্রেডক্রাম্ব।
প্রণালি: সব উপকরণ মিশিয়ে চ্যাপ্টা আকারে কাটলেট বানিয়ে ভেজে নিন। বাইরেক্রিসপি, ভেতরে নুডলসের সফট টেক্সচার। এটিচায়ের সঙ্গে বেশ জমবে।
চকলেট বিস্কুট ট্রাফল
উপকরণ: চকলেট বিস্কুট, কনডেন্সড মিল্ক বা দুধ, কোকো পাউডার, সামান্য বাটার।
প্রণালি: বিস্কুট গুঁড়া করে কোকো ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নরম ডো বানান। ছোট বল বানিয়ে ফ্রিজে ৩০ মিনিট রাখুন। চাইলে উপর থেকে কোকো ছিটিয়ে পরিবেশন করুন।
চুলায় বানানো ক্যারামেল পুডিং
উপকরণ: ডিম, দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স।
প্রণালি: চিনি গলিয়ে ক্যারামেল বানিয়ে বাটিতে ঢালুন। আলাদা পাত্রে ডিম ফেটে দুধ ও ভ্যানিলা মিশিয়ে ক্যারামেলের উপর ঢেলে দিন। হাঁড়িতে পানি দিয়ে বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে স্টিম করুন ২৫–৩০ মিনিট। ঠাণ্ডা হলে উল্টে পরিবেশন করুন







