বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

হিমি-তৌসিফের প্রেমময় ভিডিও

সংস্কৃতি প্রতিবেদক

সময়ের সবচেয়ে ব্যস্ততম নাট্যাভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এবার ভালোবাসা দিবসে ভক্তদের জন্য তৈরি করলেন নতুন উপহার। গাইলেন গান।

এর আগেও দুবার গেয়েছিলেন। প্রথমবার ‘পরাণ পাখি’ নামের একটি নাটকের জন্য, পরের বার ইত্যাদির জন্য। গান দুটো শুনে তো ভক্ত-সমালোচকদের চোখ ছানাবড়া। কারণ, অভিনয়ের মতো রিনিঝিনি গেয়ে কণ্ঠেও তিনি প্রমাণ করেছেন নিজেকে। সেও বছর তিনেক আগের খবর। তখনই জানা গিয়েছিল, ছোটবেলা থেকেই নাচে ও গানে ভীষণ পারদর্শী হিমি। যদিও বড়বেলায় অভিনয়ের চাপে সেদিকে আর পা ফেলার ফুরসত হয়নি নায়িকার।

আশার কথা, আগের দুবার অন্যদের আগ্রহে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য গাইলেও এবার তিনি গেয়েছেন বেশ আগ্রহ আর পরিকল্পনা করে নিজের জন্য। সে হিসেবে এটি হিমির প্রথম সিঙ্গেলস বা স্বাধীন গান। এতে তার সহশিল্পী নতুন কণ্ঠ রাফি। গেয়েই থামেননি, বন্ধুতুল্য সহকর্মী তৌসিফ মাহবুবকে পাশে দাঁড় করিয়ে বানিয়ে ফেললেন ঝলমলে এক প্রেমময় ভিডিও।

তার আগে গানের তথ্য শেয়ার করা যাক। গানটির নাম ‘দুজন দুজনার’। কবির বকুলের কথায় সুর করেছেন পুলক অধিকারী। হিমি-তৌসিফকে নিয়ে ভিডিওটি বানিয়েছেন সৈকত রেজা। গানচিত্রটি প্রসঙ্গে কবির বকুল গণমাধ্যমকে বলেন, এটা হিমির গাওয়া তৃতীয় আর ওর জন্য আমার লেখা দ্বিতীয় গান। তার কণ্ঠ বেশ ভালো। নিয়মিত গাইলে ভালো করত। তবে মাঝে মাঝে যে গাইছে, সেটাও শ্রোতাদের জন্য ভালো পাওয়া।

বিশেষ করে এই গানটি সত্যিই আলাদা কিছু হয়েছে বলে আমরা বিশ্বাস করি। অডিও আর ভিডিও মিলিয়ে একেবারে ভালোবাসা দিবসের থিম সংয়ের মতো। আশা করছি সবাই পছন্দ করবেন। এই গীতিকবি জানান, গানচিত্রটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে সাউন্ডটেকের ব্যানারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.