অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে তিনি এই ভাষণ প্রদান করবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তারা জানিয়েছে, এই ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। একইসঙ্গে বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মেও এটি প্রচার করা হবে।








