সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

দেশ গঠনের সুযোগ দেওয়ার আহ্বান তারেক রহমানের

কলিকাল প্রতিনিধি

বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা। তিনি প্রশ্ন রাখেন— শুধু খালেদা জিয়া না, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? তখন উপস্থিত নেতাকর্মীরা ‘বাংলাদেশ’ বলে জবাব দেন।

তিনি বলেন, বিএনপি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ গড়ার একটি পরিকল্পনা আছে। বিএনপি একমাত্র দল যাদের কর্মসূচি আছে দেশকে পুনর্গঠন করার। বিএনপি একমাত্র দল যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সৃষ্টি থেকে সব সময় জনগণের সমর্থন ছিল। জনগণের সমর্থন ছিল বলে বিএনপি জনগণকে রেখে চলে যায়নি।

জনগণের সুখ-দুঃখ যেকোনো পরিস্থিতিতে সব সময় বিএনপি জনগণের পাশে ছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণ যতবার বিএনপিকে সুযোগ দিয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে দেশকে গড়ে তুলবার।

তারেক রহমান বলেন, আজ ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আপনাদের রায় চাচ্ছি। আপনারা সমগ্র দেশে ধানের শীষকে বিজয়ী করেন, সারা দেশে আপনাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন আছে, সবাইকে অনুরোধ করুন, আমিও আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ পৌঁছে দিতে চাই। আসুন, আমাদের দেশ গঠন করতে হবে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি একমাত্র দল যার সেই পরিকল্পনা, কর্মসূচি এবং অভিজ্ঞতা আছে। কাজেই বিএনপিকে আপনারা সুযোগ দিন। বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে।

বিএনপির সামনের দিনে রাজনীতি ও মূল লক্ষ্য দেশকে পুনর্গঠন করা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে স্বৈরাচার শেষ করে দিয়ে গেছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই দেশকে আবার গড়ে তুলব। দেশ যেহেতু আমাদের, সুতরাং বাইরে থেকে এসে কেউ গড়ে দিয়ে যাবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ত্বক কালচে হওয়ার কারণ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.