বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

ভোটকেন্দ্রে ফোন নিষেধাজ্ঞা না-উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম

কলিকাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা না তুলে নিলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। এরআগে রোববার ইসি ওই নির্দেশনা দেয়।

নির্দেশনায় জানানো হয়,ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। বাকিদের ফোন রাখা যাবে না।

নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না, আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি–বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।

তিনি বলেন, ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে; ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে যেই অবস্থা হয়েছিল তার চাইতেও ভয়াবহ হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছেন, কিন্তু অনেকেরটা তারা নিচ্ছে না।

এনসিপির আহ্বায়ক বলেন, এমন আচরণ দেখে মনে হচ্ছে তাদের কেউ বাধ্য করছে এবং যদি কেউ বাধ্য না করে থাকে তাহলে ধরে নেব তারা নিজেরাই দালালি করছে। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র দখল করা হলে লাঠি হাতে দখলদারদের প্রতিহত করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.