ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেবসুক অ্যাকাউন্টে এই শিল্পী বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে উঠেছে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। এবারের ভোট হতে হবে সঠিক নিয়মে’।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল বিগত দুই দশকে। ২৪ এর মহান জুলাই বিপ্লব আবারও ফিরিয়ে দিয়েছে দেশের মানুষের ভোটের অধিকার। জুলাই বিপ্লবের শহীদ ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা। আহত জুলাই যোদ্ধা এবং বিপ্লবীদের প্রতি স্যালুট’।
নির্বাচনে অংশগ্রহনকারী সকল দলকে অভিনন্দন জানান এই নন্দিত শিল্পী। তিনি বলেন, ‘একজন সাধারন নাগরিক হিসেবে আশা করি একটি সুষ্ঠু নির্বাচন শেষে দেশ পাবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। নির্বাচনী যুদ্ধ শেষে দেশের রাজনৈতিক দলগুলো সব সঙ্কীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে নতুন পথ চলা শুরু করবে’।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণমানুষের দল হিসেবেই পথ চলেছে। দলের প্রানপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ ধরে দলের হাল ধরেছেন জনাব তারেক রহমান। দেশের সাধারণ জনতা এবং নারী ভোটার বিএনপির আসল শক্তি। জাতির বৃহত্তর স্বার্থে তরুন ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে চাই’।
তিনি আরও বএলন, ‘সব ঠিক থাকলে আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সারা দেশে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদ গঠন করবে ইনশাআল্লাহ্। মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটিয়ে দেশে অহিংসা ও ভাগ্যেন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করবে। ১২ই ফেব্রুয়ারি সারাদিন, ধানের শীষ এবং হাঁ ভোটে মূল্যবান রায় দিন। সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন’।







