রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির ৬ বছরের কারাদণ্ড, সঙ্গে নির্বাসন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে নতুন করে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাকে দুই বছরের জন্য অভ্যন্তরীণ নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) তার আইনজীবী মোস্তাফা নিলি ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তার ওপর দুই বছরের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

আদালতের রায় পর্যালোচনা করলে দেখা যায়, মূল কারাদণ্ডের পাশাপাশি ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগে তাকে আরও দেড় বছরের সাজা দেওয়া হয়েছে। তাকে ইরানের পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে দুই বছরের জন্য নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মাদি ইরানে মৃত্যুদণ্ড রদ এবং নারীদের বাধ্যতামূলক হিজাব বা পোশাকবিধির বিরুদ্ধে দীর্ঘকাল ধরে সোচ্চার। এই লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, গত এক দশকের বেশিরভাগ সময় নার্গিস কারাগারেই কাটিয়েছেন। মানবাধিকারের পক্ষে অনড় অবস্থানের কারণে তাকে বারবার বিচারের মুখোমুখি হতে হয়েছে। এমনকি ২০১৫ সালের পর থেকে তিনি দেশের বাইরে থাকা নিজের সন্তানদের সঙ্গেও দেখা করার সুযোগ পাননি।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু
আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনলেন গুম হওয়া পরিবারের নকলার লাবনী
মধুবালার বায়োপিকে কল্যাণী
‘সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না’
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ডলারের দাম বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি যে আহ্বান জানাল পাকিস্তান
ইউরোপের ফুটবলে এক রাতে তিন গল্প
‘বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে’
বাছুর আলগা পীরপাল আদর্শ ক্বওমী মহিলা মাদরাসায় প্রথম সবক উদ্বোধন
তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.