বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে তার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বেবী নাজনীন।
তিনি বলেন, ‘দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব এখন সময়ের দাবি।’
শনিবার (৭ জানুয়ারি) দিনভর গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন।
তারেক রহমানের পক্ষে প্রচারে অংশ নিয়ে বেবী নাজনীন বলেন, ‘দেশের মানুষের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব এখন সময়ের দাবি।’








