রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানালেন

‘যুদ্ধ চাপিয়ে দিলেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেবে না’

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবুও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধজাহাজ মোতায়েন করা ইরানকে ভীত করে না বলেও তিনি মন্তব্য করেছেন।

আরাগচি বলেন, “ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অনেক মূল্য দিতে হয়েছে। আমরা কেন সমৃদ্ধকরণের ওপর এত জোর দিচ্ছি, এমনকি তারা আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও? কারণ আমাদের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই।”

রোববার (৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানে একটি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে পারমাণবিক কার্যক্রম নিয়ে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষ বৈঠক করেন আরাগচি। এর দুদিন পরই তিনি এমন মন্তব্য করলেন।

আমেরিকার যুদ্ধজাহাজ ইরানকে ভীত করে না উল্লেখ করে আব্বাস আরাগচি বলেন, “এই অঞ্চলে তাদের সামরিক যুদ্ধজাহাজ মোতায়েন আমাদের ভয় দেখাতে পারে না।”

আমেরিকার কথামতো ইরান চুক্তি না করলে হামলা চালানো হবে বলে একাধিকবার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনসহ একাধিক যুদ্ধজাহাজ ইরানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু
আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনলেন গুম হওয়া পরিবারের নকলার লাবনী
মধুবালার বায়োপিকে কল্যাণী
‘সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না’
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ডলারের দাম বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি যে আহ্বান জানাল পাকিস্তান
ইউরোপের ফুটবলে এক রাতে তিন গল্প
‘বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে’
বাছুর আলগা পীরপাল আদর্শ ক্বওমী মহিলা মাদরাসায় প্রথম সবক উদ্বোধন
তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.