শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২, ১৭ শাবান ১৪৪৭, শীতকাল

২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি

কলিকাল প্রতিনিধি

২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পরে আস্তে আস্তে বিএনপি অবনতির দিকে যেতে লাগলো। বেগম জিয়ার সময় আমরা কিছুটা থামায়ে দিয়েছিলাম। কিন্তু ২০০১ সালের পর বিএনপি দুর্নীতিবাজ ব্যবসায়ী, সন্ত্রাসী, অশিক্ষিত এবং ঋণখেলাপিদের হাতে চলে যায়। এটার আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার কথা শুনে নাই। ঠিক তখন আমি চিন্তা করলাম, আমার কথা যেহেতু শুনে নাই, আমাকেই বিদায় নিতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রামের কুমিল্লার মিয়া বাজার লতিফুননেছা উচ্চ বিদ্যালয় মাঠে উজিরপুর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, দুটি দল জনগণ প্রত্যাখ্যান করেছে, একটি আওয়ামী লীগ, আরেকটি বিএনপি। যে দলের নেতা বলেন, আমি দেশে যাবো কিনা এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে অর্থাৎ মোদি সাহেব অনুমতি দিলে আসবেন আর মোদি সাহেব অনুমতি না দিলে আসবেন না।

তিনি বলেন, আপনারা কি মোদির গোলাম? বাংলাদেশের লোকজনকে চিন্তা করতে হবে কোন পথে যাবেন, মোদির গোলামি করবেন নাকি বাংলাদেশের গোলামি করবেন। এটা জামায়াতে ইসলামীর বিষয় না, এটা এলডিপির বিষয় না, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়।

নির্বাচনি জোট বিষয়ে তিনি বলেন, আমিও জামায়াতে যোগ দেই নাই, জামায়াতও এলডিপিতে যোগ দেয় নাই। আমরা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কতগুলো কর্মসূচি নিয়েছি। কর্মসূচিগুলো হলো, আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবো। টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ করবো। একই সঙ্গে ঋণখেলাপিদের জেলে আবদ্ধ করে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করবো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.