বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২, ১৬ শাবান ১৪৪৭, শীতকাল

জামায়াত ইসলামের নামে প্রতারণা করছে: মির্জা ফখরুল

কলিকাল প্রতিনিধি

ইসলামের কথা বলে জামায়াতে ইসলামী প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদরাসা মাঠে আয়োজিত এক পথসভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘চরমোনাইসহ দেশের আলেম-ওলামারা বলেছেন-জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়। তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে। জামায়াতে ইসলামী বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ। কোনো প্রকৃত মুসলমান এমন কথা বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করে আমলের ওপর; আল্লাহ তায়ালা তাকে জান্নাত দেবেন কি দেবেন না, তা আমলের ওপরই নির্ভর করে।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘টেলিভিশন ও পত্রিকায় এসেছে-জামায়াতের আমির সাহেব নারীদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। যে দলের একজন নেতা মা-বোনদের ইজ্জত ও সম্মান করতে পারে না, তাদের সম্পর্কে কটু কথা বলে- তারা কখনো বেহেশতে যেতে পারবে? তারা কি ভালো কাজ করতে পারবে?’

মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, নির্বাচনে নতুন দল আসবে-এতে আপত্তি নেই। তবে রাজনীতির নামে মিথ্যা বলা, গীবত করা ও কুৎসা রটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতে ইসলামী প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব আরো বলেন, ‘বর্তমানে একটি দল রাজনীতিতে সামনে আসছে, যাদের আমরা আগে কখনো দেখিনি। আমাদের সঙ্গেই ছিল, একসঙ্গে চলেছে, এখন নির্বাচনে অংশ নিতে আসছে। এতে আপত্তি নেই, তবে রাজনীতিতে দয়া করে মিথ্যা কথা বলবেন না, গীবতকারীদের মতো গীবত গাইবেন না এবং অন্যের কুৎসা রটাবেন না।’

বিএনপি কখনোই সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সব সময় কাজের রাজনীতিতে বিশ্বাসী।

পথসভায় তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান একেবারেই জিয়ার মতো হয়ে উঠেছেন। দেশে ফিরেই তারেক রহমান বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’, অর্থাৎ তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ১ কোটি ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.