বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২, ১৬ শাবান ১৪৪৭, শীতকাল

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকট সমাধান করবে জামায়াত

কলিকাল প্রতিনিধি

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ, টেকসই সমাধান ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছে দলটি।

আজ বুধবার( ৪ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানায় দলটি।

জামায়াত ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতি কেমন হবে-সে বিষয়ে দলটি জানায়, বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বাড়ানো : বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন করা হবে। প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখার কথা উল্লেখ করা হয়েছে ইশতেহারে। জামায়াত জানায়, ভারত, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ডসহ প্রতিবেশী ও নিকট প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে।

মুসলিমবিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডাসহ উন্নত বিশ্বের দেশগুলোর সাথে গঠনমূলক সম্পর্ক তৈরি করা হবে বলেও জানিয়েছে জামায়াত। এ ছাড়া পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানায় দলটি।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় সক্রিয় সম্পৃক্ততা তৈরি করা হবে বলেও জানানো হয় জামায়াতের নির্বাচনি ইশতেহারে। বলা হয়, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বৈশ্বিক বিষয়গুলো মোকাবিলায় জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আরো জোরদার করা হবে।

এ ছাড়াও সার্ক, আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখা হবে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখা হবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি বৈধ ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশ সমর্থন ও সহযোগিতা করবে বলেও জানানো হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.