বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

অধ্যক্ষ ও উপাধ্যাক্ষ নিয়োগের যোগ্যতা নির্ধারণ

কলিকাল প্রতিনিধি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষার জন্য আবেদনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীকে অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষার জন্য আবেদনে উপাধ্যক্ষ পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আর সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।

সূত্র অনুযায়ী, অধ্যক্ষ পদে বেতন গ্রেড–৪ ও উপাধ্যক্ষ পদে গ্রেড-৫ নির্ধারণ করা হয়েছে। সারাদেশের কলেজগুলোতে শূন্যপদ রয়েছে ৫৮৪টি।

সূত্রটি দৈনিক শিক্ষাডটকমকে আরো জানায়, অধ্যক্ষ পদে আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। এসএসসি, এইচএসসি ও স্নাতক পর্যায়ে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের এমপিওভুক্ত ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকতে হবে অথবা এমপিওভুক্ত ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ কিংবা স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে গ্রেড–৪, শূন্য পদ রয়েছে ৫৮৪টি।

অন্যদিকে, উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ কলেজের অধ্যক্ষ, ডিগ্রি মাধ্যমিক কলেজের উপাধ্যক্ষ অথবা স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে কিংবা এমপিওভুক্ত সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের বেতন গ্রেড গ্রেড–৫, শূন্যপদ রয়েছে ৬২৭টি।

প্রসঙ্গত, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ২৯ জানুয়ারি। এতে তিন অধিদপ্তর ভিত্তিক শূন্যপদে ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়। ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেয়া হয়েছে। প্রার্থীকে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে জন্য ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিয়োগ পরীক্ষার নম্বর বন্টন ও সময়: এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘণ্টা। নম্বর ৮০। শিক্ষাগত যোগ্যতার সনদ ১২। মৌখিক পরীক্ষায় ৮। মোট নম্বর ১০০ ও পাস নম্বর ৪০ শতাংশ নম্বর পেতে হবে আলাদাভাবে।

মোট ৮০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (দশমিক দুই পাঁচ) নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার বিষয়গুলো: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি-প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশগুলো), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসার উল্লিখিত বিষয়গুলো।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.