সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান ১৪৪৭, বসন্তকাল

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন করেছি

কলিকাল প্রতিনিধি

এবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘উনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়।’

তিনি বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

‘উনসত্তরের গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষ্যে দেওয়া আজ শনিবার (২৪ জানুয়ারি) এক বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

এতে প্রধান উপদেষ্টা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, পরবর্তীকালে ১১দফা ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা।

তিনি বলেন, তৎকালীন স্বৈরাচারী অপশাসন ও দমনপীড়ন থেকে মুক্তির দাবিতে ১৯৬৯ সালের পুরো জানুয়ারি মাস ছিল আন্দোলনে উত্তাল। ছাত্র-জনতা সহ সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সে আন্দোলন রূপ নেয় এক ব্যাপক গণবিস্ফোরণে।

সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমনপীড়নের প্রতিবাদে সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে শহিদ হন ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিক।

গুলিতে শহিদ হন মকবুল, আনোয়ার, রুস্তম, মিলন, আলমগীরসহ আরো অনেকে। জুলাই গণ-অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁদের এ আত্মত্যাগ এদেশের তরুণ সমাজকে যুগিয়েছে অফুরন্ত সাহস ও অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, স্মৃতিবিজড়িত এদিনে আমি গণঅভ্যুত্থানের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আসুন, উনসত্তরের গণ-অভ্যুত্থানের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাই মিলে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তুলতে আত্মনিয়োগ করি।

প্রধান উপদেষ্টা দেশের মুক্তি সংগ্রামের সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জুলাই সনদে স্বাক্ষর করলো এনসিপি
শপথ অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানালেন তারেক রহমান
কারিগরি শিক্ষকদের জানুয়ারির বেতন ছাড়
চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার
আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান
কাল শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
নবনির্বাচিত এমপি ও মন্ত্রিপরিষদের শপথ কাল মঙ্গলবার
রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রীর ব্রেন টিউমার অপসারণ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.