মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে সমীকরণটা ছিল খুবই সহজ। যুক্তরাষ্ট্রকে হারালেই তারা উঠে যাবে সুপার সিক্সে।

শুক্রবার (২৩ জানুয়ারি) হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে ৭ উইকেটের বিশাল জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রকে হারানোয় ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে এখন বাংলাদেশ। তিন ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। ২ ও ১ পয়েন্ট নিয়ে তিন ও চারে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আগামীকাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচের ফলের ওপর বাংলাদেশের অবস্থান পরিবর্তন হলেও সেরা তিনের মধ্যেই থাকবে। প্রতিটি গ্রুপের সেরা তিন দল সুপার সিক্সে ওঠায় বাংলাদেশের সুপার নিশ্চিত হয়েছে।

২০০ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার ৮৬ বলে ৭৮ রানের জুটি গড়তে অবদান রাখেন। ১৫তম ওভারের দ্বিতীয় বলে জাওয়াদকে কট অ্যান্ড বোল্ডের ফাঁদে ফেলেন যুক্তরাষ্ট্রের স্পিনার সাহিল গার্গ। ৪২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ রান করেন জাওয়াদ।

উদ্বোধনী জুটি ভাঙার পর আরেক ওপেনার রিফাতও (৩০) দ্রুত বিদায় নেন। তাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৭.৫ ওভারে ২ উইকেটে ৮৮ রান। অধিনায়ক তামিম ও কালাম সিদ্দিকী ম্যাচ অনেকটা বাংলাদেশের পক্ষে নিয়ে আসেন। তৃতীয় উইকেটে তারা (তামিম-কালাম) ১২৩ বলে ৮৮ রানের জুটি গড়েন।

জিততে যখন ২৪ রান দরকার, তখন বিদায় নেন তামিম। বাংলাদেশ অধিনায়ক ৮২ বলে দুটি করে চার ও ছক্কায় করেন ৬৪ রান। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে তামিমের উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার রিতভিক আপ্পিদি। এরপর চতুর্থ উইকেটে ২০ বলে ২৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। ৫১ বল হাতে রেখে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের জয়। অধিনায়ক তামিমই ইনিংস সর্বোচ্চ রানসংগ্রাহক। যুক্তরাষ্ট্রের আপ্পিদি, উৎকর্ষ শ্রীবাস্তব ও সাহিল গার্গ পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম। পুরো ৫০ ওভার খেলে যুক্তরাষ্ট্র ১৯৯ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন ঝাম্ব। ৭ নম্বরে নেমে ৬৯ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৬৮ রান। বাংলাদেশের ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে ৪১ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল্ডিংয়ে ধরেছেন দুই ক্যাচ। দুটি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.