রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২, ৫ শাবান ১৪৪৭, শীতকাল

প্রথম দিনে ৫১ প্রার্থীর প্রার্থিতা বহাল, একজনের বাতিল

কলিকাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের প্রথম দিনের শুনানি শেষে ৫১ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, বাছাইয়ে বৈধ ঘোষিত একজন প্রার্থীর মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল করা হয়েছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে এসব আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।

শুনানি শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫টি নামঞ্জুর করা হয় এবং ৩টি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে একটি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আবেদন।

ইসি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে তা মঞ্জুর করে নির্বাচন কমিশন। ফলে তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে সর্বোচ্চ ১৭৬টি আবেদন জমা পড়ে।

শনিবার থেকে শুরু হওয়া আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.