সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
জানা গেছে, আগামী ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন।
বিএনপির চেয়ারম্যান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন














