রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২, ৫ শাবান ১৪৪৭, শীতকাল

জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার

কলিকাল প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি জাবির সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও মদগুলো উদ্ধার করা হয় নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ফজলে আজওয়াদ জাবি শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তিনি সংগঠনটির আহ্বায়ক সদস্য রাজু হাসান রাজনের অনুসারী হিসেবে পরিচিত। এছাড়া গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনে তিনি মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, অভিযানে ১৮ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষার্থী তাদের হলের এ ব্লকের একটি কক্ষে বরাদ্দপ্রাপ্ত ছিলেন। তবে কক্ষের অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন না। এ ঘটনায় ছাত্রবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.