এবার বলিউড সিনেমাতে দেখা যাবে ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাতকে। নতুন বছরে বলিউড সিনেমার পাশাপাশি একই সঙ্গে চারটি ঢাকাই সিনেমাতেও কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজেই এসব তথ্য জানান।
গণমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, আমি মোট চারটি সিনেমাতে সাইন করেছি। নতুন বছরের দুই তারিখ থেকে আবারও শুটিং শুরু হবে। আমি কোনো সিনেমার নাম বলব না। তবে নতুন বছরে আমার এমন কিছু লুক আসছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন।
এ অভিনেত্রী আরও বলেন, নতুন বছরে অনেক সিনেমা আসবে। সিনেমা ছাড়াও আমি পার্লার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিংয়ে যাচ্ছি। তবে এসব ছাড়া আমার আরও একটি কাজ আসছে। সেটা হলো, আমি একটি বলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছি।








