রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২, ৫ শাবান ১৪৪৭, শীতকাল

হেঁচকি থামানোর উপায়সমূহ

লাইফস্টাইল ডেস্ক

হেঁচকি ওঠা স্বাভাবিক একটি বিষয়। কমবেশি সবারই এমনটি হয়ে থাকে। তা সাধারণত মিনিট খানেকের মধ্যেই স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়। হেঁচকি থামানোর জন্য হাদিসে কোন দোয়া বর্ণিত হয় নি তবে ঘরোয়া ভাবে এটি থামানোর কিছু কৌশল রয়েছে।

◈◈ হেঁচকি থামানোর উপায় :

ঘরোয়া ভাবে হেঁচকি থামানোর প্রচেষ্টার ক্ষেত্রে মূলত দুইটি মূলনীতি অনুসরণ করা হয়। যথা:
ক. একটি হল রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়া যেন শ্বাসনালীতে খিঁচুনি বন্ধ হয়।
খ. আরেকটি হল, শ্বাসপ্রশ্বাস ও গলধঃকরণের মধ্যে সমন্বয় সাধন করা ‘ভ্যাগাস’ স্নায়ুকে উদ্দীপ্ত করা।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কয়েকটি পদ্ধতিতে হেঁচকি থামানো যায়। যথা:

● ১. কাগজের ব্যাগে নিশ্বাস ফেলা (ব্যাগ মাথা দিয়ে ঢুকাবেন না)।
● ২. দুই হাঁটু বুক পর্যন্ত টেনে ধরে সামনের দিকে ঝুঁকে পড়া।
● ৩. বরফ ঠাণ্ডা পানি খাওয়া।
● ৪. কিছু দানাদার চিনি খাওয়া।
● ৫. লেবুতে কামড় দেয়া বা একটু ভিনেগারের স্বাদ নেয়া।
● ৬. স্বল্প সময়ের জন্য দম বন্ধ করে রাখা
হেঁচকি সাধারণত আপনা থেকেই ভাল হয়ে যায় তবে যদি অতি দীর্ঘসময় ধরে হেঁচকি উঠতে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.