বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’

কলিকাল প্রতিনিধি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’।

আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘বিজয় দিবস কনসার্ট’। কনসার্টে অংশ নেবেন সায়ান, শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টঙের গান, আফটারম্যাথ, ইলা লালালালা, ফিরোজ জং ও এফ মাইনর। সুর ও সংগীতের মেলবন্ধনে অনুরণিত হবে ১৯৭১-এর গান।

পাশাপাশি বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত।

এদিকে সোমবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করে জীবনীভিত্তিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। পরিচালনায় রয়েছেন শামীম খন্দকার। যে আখ্যানে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক লুকায়িত, অথচ অতি গুরুত্বপূর্ণ সত্য ধরা দেয় উপস্থিত দর্শকের সামনে।

এদিকে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ‘অ্যাক্রোবেটিক শো’, যা কি না শারীরিক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এক অপূর্ব শৈল্পিক উপস্থাপনা।

অন্যদিকে সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ‘অ্যাক্রোবেটিক শো’, যা কি না শারীরিক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে এক অপূর্ব শৈল্পিক উপস্থাপনা।

প্রসঙ্গত, মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধিত যাত্রা দলগুলো এতে অংশ নিয়েছে। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.