জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না। ওনাকে প্রত্যাহার করতে হবে। অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য করা হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি।’
তিনি বলেন, ‘হাদির ওপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ, সেই বার্তা দিতে আজকের এই সমাবেশ।’














