বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। পৃথক এসব হামলায় আরও অন্তত একজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দক্ষিণ লেবাননের ইয়াতার এলাকায় একটি মোটরসাইকেলে ইসরায়েলি হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হন। একই দিনে সাফাদ আল-বাতিখ ও বারাশিত শহরের মধ্যবর্তী এলাকায় একটি গাড়িতে চালানো হামলায় আরও একজন নিহত হন।

এছাড়া, টাইর জেলার জুয়াইয়া শহরে ইসরায়েলি হামলায় স্থানীয় পৌর পরিষদের এক সদস্য নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ গত মাসে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৫ সালের শেষ নাগাদ যদি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করে, তবে লেবাননের বিরুদ্ধে ব্যাপক পরিসরের নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত তেল আবিব।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.