বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

শেরপুর জেলার নালিতাবাড়ী

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শেরপুর থেকে দু’জন আটক

কলিকাল প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আটক দুই জন মানবপাচার চক্রের সদস্য। তারা হলো, সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। তাদের শেরপুরের নালিতাবাড়ী বর্ডার এলাকা থেকে আটক করা হয়েছে।

‎রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে র‍্যাব-২। তার নাম আব্দুল হান্নান। উদ্ধার হ‌য়ে‌ছে মোটরসাইকেলও। যারা এ ঘটনায় জড়িত সবাইকে আমরা শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চালা‌নো হচ্ছে।

‎পুলিশ বল‌ছে, শেরপুর থেকে আটক দুই জন বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে লোক পারাপার চক্রের সদস্য। হাদিকে গুলি করা ব্যক্তিদের বর্ডার দিয়ে পার করতে পারে সন্দেহে তাদের আটক করা হ‌য়ে‌ছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

‎ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, হাদির ওপর সন্দেহভাজন হামলাকারী ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সে জন্য আমরা তাদের পাসপোর্ট নম্বর সংগ্রহ করে সেটি ইমিগ্রেশনকে দিয়ে ব্লক করে রেখেছি। যাতে তারা বর্ডার দিয়ে কোনোভাবেই পালাতে না পারে।

‎এ ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে এসএন নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। হাদির পরিবারের লোকজন এখনও থানায় আসেনি। আমরা একটি কপি করেছি। কপিটা আমরা হসপিটালে নিয়ে যাবো। তারা যদি সাইন করে ভালো, না হলে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করবে।

হামলাকারীরা কী দেশে আছে কিনা প্রশ্নে তিনি বলেন, আমাদের কাছে তারা দেশের বাইরে চলে যাওয়ার কোনও তথ্য নেই। ফয়সাল মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিল। সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য রয়েছে ফয়সাল গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে।

মোটরসাইকেলটি কারা উদ্ধার করেছে জানতে চাইলে এসএন নজরুল ইসলাম বলেন, এটি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) উদ্ধার করে।

গুলির কোনও ব্যালিস্টিক পরীক্ষা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এখনও মামলা হয়নি। তাই আদালতের নির্দেশ ছাড়া এটির ব্যালিস্টিক পরীক্ষা করার কার্যক্রম শুরু হয়নি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.