বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি: এম সাখাওয়াত হোসেন

কলিকাল প্রতিনিধি

মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়ে সব জায়গায় দুর্নীতির মহাসাগর দেখেছেন জানিয়ে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, অনেক মাফিয়া তাড়ানো হয়েছে। কিন্তু এখন নতুন নতুন মাফিয়ার গন্ধ পাওয়া যাচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ‘বাংলাদেশ রিফর্ম ট্র‍্যাকার’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি যখন যত মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়েছি সব জায়গায় দুর্নীতির মহাসাগর ছিল। এটাকে রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয়। তবে অনেক মাফিয়া তাড়িয়েছি। যদিও এখন আবার নতুন নতুন মাফিয়ার গন্ধ পাচ্ছি।

অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া শতাধিক প্রস্তাবের একটিও সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন এই কমিশনপ্রধান কামাল আহমেদ। সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, কমিশন এ আইনের খসড়া প্রস্তুত করে দিলেও সরকার কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তা বাদ দিয়েছে। এ ছাড়া স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও নাকচ করে দেয়া হয়েছে। এর বদলে অকার্যকর ও সরকারনির্ভর প্রেস কাউন্সিলকেই পুনর্গঠন করার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.