বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং একটি অশনি সংকেত দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেন, ‘নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। আমরা মনে করি এটা চক্রান্তের একটি অংশ। এটাকে এখনই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। আজকে ইনকিলাব মঞ্চের নেতাকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’














