নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩টি আইন অনুমোদন হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার ও খেজুরের আমদানি শুল্কও কমানো হয়েছে।
এছাড়া দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।
প্রেস সচিব আরও বলেন, গত ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে। তবে কোনো ক্ষেত্রেই সরাসরি গুলিবর্ষণ করা হয়নি। আগামীতে দাবি-দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করা হলে কঠোরভাবে দমন করা হবে।














