রাজধানীর পল্টনে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) পল্টন থানার উপ-পরিদর্শক শামীম হাসান জানান, সকালে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ‘আমরা গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।’
৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে ২০১৭ সালে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবন শুরু করেন আফতাব উদ্দিন রিগান। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়।














