বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য সুখবর

কলিকাল প্রতিনিধি

বেতন গ্রেড নিয়ে সুখবর পেতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। দূর হবে তাদের বেতন বৈষম্য।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদকে ১১ গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করেছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার উপসচিব জি এম সরফরাজের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ৮ম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার কার্যবিবরণী অনুযায়ী, আলোচ্য বিষয়-৭-এর অধীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, এর আগে রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী আদালতের নির্দেশে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ইতোমধ্যে গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছিল।

ওই ৪৫ জন শিক্ষকের ধারাবাহিকতায় এবার অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১০-এ উন্নীতকরণের প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ উভয়ই সম্মতি প্রদান করেছে।

অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগও ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে।

বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতভাবে (ঐকমত্য) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.