বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

সন্তানের জন্য হলেও বাঁচতে চান দীপিকা

বিনোদন ডেস্ক

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে তার ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায়ে নিযুক্ত। কোনো ফ্যাশন শো বা সিনেমার কারণে নয়, তিনি এখন শুধু সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে মনোযোগ দিচ্ছেন। বাহ্যিক সৌন্দর্য বা ওজন বৃদ্ধি এখন তার কাছে অপ্রাসঙ্গিক; একমাত্র লক্ষ্য তার একমাত্র সন্তানের জন্য সুস্থ থাকা।

সম্প্রতি অভিনেত্রী নিজস্ব ইউটিউব চ্যানেলে সহ-অভিনেত্রী রশ্মি দেশাইর সঙ্গে সাক্ষাৎকারে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কাহিনী শেয়ার করেন। তিনি জানান, চিকিৎসার কারণে চুল পড়ছে এবং ওজনও বাড়ছে, তবে তার জন্য এ বিষয়গুলো তেমন গুরুত্বপূর্ণ নয়।

দীপিকা কক্কর এখন বাহ্যিক সৌন্দর্য, ওজন বৃদ্ধি কিংবা চুল ঝরে যাওয়া এসব দিকে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন। তার এখন একটাই লক্ষ্য, যেকোনো মূল্যে একমাত্র শিশুসন্তানের জন্য সুস্থ হয়ে ওঠা।

এ কথোপকথনে হিন্দি ধারাবাহিক ‘শ্বশুরাল সিমরন কা’ খ্যাত এই তারকা জানান, চিকিৎসার কারণে তার চুল ঝরে যাচ্ছে এবং ওজনও দ্রুত বাড়ছে। কিন্তু তার কাছে এখন বাহ্যিক সৌন্দর্য মূল্যহীন।

ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে দীপিকা বলেন, প্রথম যখন জানলাম, আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে শুধু ছেলের মুখটাই ভেসে উঠেছিল। চিকিৎসার জন্য যখন হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিলাম, সে প্রথম ছেলেকে সঙ্গে নিতে পারিনি।

তার কথায়, তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। এক বছরের শিশু মাকে না পেয়ে সেদিন অঝোরে কাঁদছিল। সে দৃশ্য দেখে আমার কষ্টে বুক ফেটে গিয়েছিল। শুধু দীপিকা নন, তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমও সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

পরে দুজনে মিলে সিদ্ধান্ত নেন শরীরে যে রোগই হোক না কেন, অভিনেত্রীকে সুস্থ হতেই হবে। বর্তমানে এ সংকল্প নিয়েই দীপিকা কক্কর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অসুস্থতা ও জীবনের এ কঠিন সময়ে পরিবারের সব সদস্য তার পাশে রয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.