শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় গরু সদকা

কলিকাল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ব্যক্তিগত উদ্যোগে গরু সদকা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ মিয়ার বাড়িতে গরুটি জবাই করে মাংস বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ পরিস্থিতিতে দলের নেত্রীর সুস্থতা কামনায় সামুয়েল আহমেদ লেনিন নিজ উদ্যোগে একটি গরু কিনে সদকা দেন। গরুটির মাংস স্থানীয় এতিমখানা, হাফেজি মাদরাসা, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা লেনিন বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলীয় নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তার দ্রুত রোগমুক্তি কামনায় আমি ব্যক্তিগতভাবে এই সদকার আয়োজন করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.