শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

রণবীরের নতুন লুকে উচ্ছ্বসিত দীপিকা

বিনোদন ডেস্ক

রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও তাদের রসায়ন দুর্দান্ত। ভারতীয় চলচ্চিত্রের এ রোমান্টিক জুটির ফ্যাশন সেন্স সব সময়ই আলোচনার ঝড় তোলে। তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমের বদৌলতে বলিউডের ‘মস্তানি’র মন্তব্য নিয়ে ফের আবারও চর্চা শুরু হয়েছে বি-টাউনে। স্বামী রণবীর সিংয়ের নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে দীপিকা যেন কার্যত নিজেকে সামলাতেই পারেননি! ইনস্টাগ্রামে রণবীরের ছবির নিচে তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ‘ওহ সো এডিবল!

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি ‘ধুরন্ধর’। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা।

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি।

এ ‘ধুরন্ধর’ অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার ওম এখনও পোহাচ্ছে দীপিকা-রণবীরের জুটি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.