শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

সুন্দরবনের গল্প নিয়ে আসছেন শ্বেতা ত্রিপাঠী

বিনোদন ডেস্ক

মাসান’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী এবার পূর্ণাঙ্গ প্রযোজক হিসেবে ফিরছেন নতুন ছবি ‘নাভা’ নিয়ে। সুন্দরবনের রহস্যময় জলাভূমিকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে উন্মোচিত হবে নদী দেবতার উপাখ্যান, গোপন পারিবারিক অতীত ও মিথের গল্প।

‘মাসান’ দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী এখন আর শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। ‘মির্জাপুর’, ‘ইয়ে কালি কালি আঁখে’, ‘মেড ইন হেভেন’, ‘কালকূট’-এর মতো আলোচিত সিরিজে কাজ করার পর তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তাঁর প্রযোজনা সংস্থা বান্দরফুল ফিল্মসের ব্যানারে ‘মুঝে জান না কহো মেরি জান’-এর পর এবার তৈরি হবে নতুন ছবি ‘নাভা’।

আকাশ মাহিমির চিত্রনাট্যে ‘নাভা’র গল্প আবর্তিত হয়েছে সুন্দরবনের জলাভূমিকে কেন্দ্র করে রহস্য ও ভয়ের আবহে। ছবির কেন্দ্রীয় চরিত্র তারা, যিনি বহু বছর পর নিজের পূর্বপুরুষের বাড়িতে ফিরে বহু প্রজন্মজুড়ে চলা এক রহস্যে জড়িয়ে পড়েন। এই রহস্যের মধ্যে রয়েছে নদী দেবতার উপাখ্যান, গোপন পারিবারিক অতীত এবং মিথ।

শ্বেতা বলেন, ‘আমি বৈচিত্র্যময় গল্প উপহার দিতে চাই। আগের ছবি ভালোবাসার গল্প বলেছিল, এবার সম্পূর্ণ ভিন্ন আবেগের জগতে ঢুকতে চেয়েছি। সুন্দরবন এখানে শুধু পটভূমি নয়; এটি মূল চরিত্র, যে রক্ষা করে আবার ভয়ও দেখায়।’ তিনি জানান, চিত্রনাট্য শুনেই ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। তাঁর ভাষ্যে, ‘প্রযোজক হিসেবে এমন গল্প বেছে নিতে চাই, যা দর্শককে ঝাঁকুনি দেবে। শেষ হওয়ার পরও মনে গভীর ছাপ রেখে যাবে।’

আগে একটি ছবি প্রযোজনা করলেও ‘নাভা’ দিয়েই পুরোদস্তুর প্রযোজক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন শ্বেতা। তাঁর লক্ষ্য এমন ভারতীয় গল্প তুলে ধরা, যা চরিত্রনির্ভর এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে মাটির গল্প বলে। তিনি বলেন, ‘এমন গল্পই বেছে নিতে চাই, যা আমার হৃদয় থেকে সরাসরি দর্শকের হৃদয়ে পৌঁছাবে। আলাদা সংস্কৃতি আর আলাদা দেশের মানুষের মনেও যেন ছুঁয়ে যেতে পারে আমার কাজ, সেটাই লক্ষ্য থাকবে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.