মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

চরমোনাই পীর বললেন

‘নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণই সরকারকে উৎখাত করবে’

কলিকাল প্রতিনিধি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল বেলস পার্ক মাঠে ৫ দফা দাবি আদায়ে আন্দোলনরত সমমনা আট ইসলামী দলের বিভাগীয় সমাবেশে প্র‍ধান অতিথির হিসেবে রেজাউল করীম এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, যেমনটি ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল। সেইসঙ্গে, বাংলাদেশে আর কোনদিন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থপাচারকারীদের জায়গা হবে না বলেও ঘোষণা দেন তিনি।

চরমোনাই পীর বলেন, ‘যারা বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার পায়তারা করছেন, তাদের স্থান বাংলাদেশে হবে না। আমরা এদেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি। কিন্তু চাঁদাবাজি দেখার জন্য রাস্তায় নামিনি, মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামিনি।’

রেজাউল করিম বলেন, ‘আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর যারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, তাদের এদেশে আর সুযোগ দেয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখলের সঙ্গে যারা জড়িত তাদের স্পষ্ট ভাষায় বলছি, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনি আপনারা পরিবর্তন হোন। হাসিনাও বলেছিলেন যে, ‘শেখ হাসিনা পালায় ন’। কিন্তু তিনি রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি। সুতরাং দেশের সবার শিক্ষা নিতে হবে। নয়তো এমন পরিণতির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।’

চরমোনাই পীর বলেন, ‘আপনারা অনেক শাসন দেখেছেন এবার ইসলামকে সুযোগ দিন, আমরা একটি সুখি, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনাখুনি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না।’

সমাবেশের সভাপতি জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ‘আমরা আটদল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমরা আল্লাহর দলে থাকতে চাই।’

তিনি বলেন, ‘আসুন আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন চালু করি। আমরা মানব রচিত আইনের সংবিধান দেখতে চাই না। মদিনার ইসলাম কায়েম করতে চাই। সংস্কারের মাধ্যমে আমরা সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের যারা সহযোগিতা করেছে তাদেরও নিষিদ্ধ করতে হবে। সবশেষে তিনি ৮ দলকে আগামী দিনে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে দুপুরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় সমাবেশ। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি এবং চব্বিশের গণহত্যার অভিযোগে ১৪ দলসহ আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে স্লোগানমুখর হয়ে ওঠে গোটা এলাকা। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.