বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার পারিবারিক ও ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশ নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেয়া হবে, তা জানা নেই।









