মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

কাজ না করেও বিলাসী জীবন সোফির

বিনোদন ডেস্ক

জন্ম ইংল্যান্ডের লন্ডনে। তবে ব্রিটিশ বংশোদ্ভূত এ অভিনেত্রী মূলত কাজ করেন ভারতীয় চলচ্চিত্রে। এমটিভি ইন্ডিয়া ভিজে এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত সোফি চৌধুরীকে বড় পর্দায় সেভাবে দেখা না গেলেও তিনি বিভিন্ন মাধ্যমে আলোচিত থাকেন।

এবার আলোচনায় তার বিলাসবহুল জীবনযাপন। বলিউডে নিয়মিত কাজ না করেও কীভাবে বিলাসী জীবনযাপন করেন সোফি চৌধুরী। এমন প্রশ্ন এখন মুখে মুখে। এ নিয়ে সমালোচনা তৈরি হতেই মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সোফি জানিয়েছেন, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে।

সম্প্রতি ভারতের উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি চৌধুরি। সেখানে আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ পারফরম্যান্স করেন। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোফিকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ প্রশ্ন তোলেন—সিনেমায় খুব একটা দেখা যায় না, তবু এত আয় আসে কোথা থেকে?

সমালোচনার জবাবে অভিনেত্রী বলেন, ১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সকলের জানা। একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লেগে যায়।

অভিনেত্রী জানান, বলিউডের প্রথম সারির নায়িকারাও অতটা আয় করেন না, যতটা আয় করেন সোফি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.