মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

নোয়াখালীতে

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তরুণ

কলিকাল প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে এক তরুণী গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রাম থেকে ওই কিশরোরকে আটক করে ভুক্তভোগী গৃহবধূর স্বজন ও প্রতিবেশীরা।

গ্রেফতার আরাফাত ইসলাম ওরফে সাকিব (১৭) বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের বেচু মিয়ার নতুন বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ বছর আগে ভিকটিমের সঙ্গে একই উপজেলার সুন্দলপুর গ্রামের এক যুবকের বিয়ে হয়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন সম্পর্ক না থাকায় প্রতিবেশী কিশোর সাকিব ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে কু-প্রস্তাব দেয়ার পাশাপাশি রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। মোবাইল ফোনে ভিডিও কলে খারাপ অঙ্গভঙ্গি করত।

সোমবার দিবাগত রাতে তরুণীর বসত ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করে সাকিব। পরে দরজা খুললে মুহূর্তের মধ্যে সে ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির শব্দ শুনে পাশের রুমে থাকা তরুণীর ভগ্নিপতি রুমের দরজায় খুলে সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তাদের বসতঘরে ধর্ষণ করে সাকিব।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় আসামিকে  আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.