শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

কলিকাল প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস সেতুর ওপর গিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, হঠাৎ বিকট শব্দে বাসটি ট্রাকের মধ্যে ঢুকে যায়। এতে বাসের সামনের দিকের যাত্রীদের হতাহতের সম্ভাবনা বেশি ছিল।

ওসি জহুরুল ইসলাম বলেন, নিহতের সংখ্যা তিনজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.