মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

জীবনে আর কখনোই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবো না: ডা. এজাজ

কলিকাল ডেস্ক

‘খাঁটি-ঘি’ বিজ্ঞাপনকে ঘিরে ভোক্তা অধিদপ্তরের তলব ও প্রতারণার অভিযোগে অভিনেতা ডা. এজাজুল ইসলাম হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, ভবিষ্যতে আর কখনো খাদ্যপণ্যের বিজ্ঞাপনে কাজ করবেন না।

শোবিজের জনপ্রিয় মুখ ডা. এজাজুল ইসলাম (ডা. এজাজ) বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন। সম্প্রতি ‘খাঁটি-ঘি’ নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে যুক্ত থাকার পর ভোক্তা অধিদপ্তরে তলব এবং গ্রাহকদের প্রতারণার অভিযোগে তিনি হতাশ হন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট জানিয়ে দেন, জীবনে আর কখনও খাদ্যপণ্যের কোনো বিজ্ঞাপন করবেন না।

একজন ক্ষতিগ্রস্ত ক্রেতা গণমাধ্যমকে জানান, তিনি অনলাইনে নানা বিজ্ঞাপনে ভরসা না পেলেও ডা. এজাজকে ঘিয়ের প্রচার করতে দেখে বিশ্বাস করে পণ্যটি কিনেছিলেন। কিন্তু পরে পণ্যের মান নিম্নমানের হওয়ায় তিনি প্রতারিত হন। এমন অভিযোগ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ভোক্তা অধিদপ্তর ডা. এজাজকে ডেকে পাঠায়। তিনি জানান, প্রতিষ্ঠানের একজন পরিচালক তাঁকে পণ্যের গায়ে বিএসটিআই লোগো দেখিয়েছিলেন, তাই তিনি ধরে নিয়েছিলেন, পণ্যটি পরীক্ষিত ও মানসম্মত।

ডা. এজাজ ভোক্তা অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং অনুরোধ করেছেন, যদি প্রতিষ্ঠানটি সত্যিই ভেজাল পণ্য দিয়ে থাকে, তবে যেন তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও জানান, অভিযোগ দায়েরের পরও বিজ্ঞাপনটি এখনো সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে। তিনি প্রতিষ্ঠানটিকে বিজ্ঞাপন বন্ধ করতে বললেও তারা শুনছে না, যা তিনি ভোক্তা অধিদপ্তরকে জানিয়েছেন।

সবশেষে নিজের স্থির সিদ্ধান্ত জানিয়ে ডা. এজাজ বলেন, ‘এই ঘটনার পর স্থির সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর কখনই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবো না। মানুষের ভরসাকে কেউ যেন আর ব্যবহার করতে না পারে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.