রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার তিনতলা একটি বাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার কিছু পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন আসে।
মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, চকবাজারে তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, সোমবার বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে এখনো কোন হতাহতের খবর নেই বলেও জানান তিনি।









