গতকাল রবিবার (৩০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানায়।
মন্ত্রণালয় জানায়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি ‘যৌক্তিক’ বলে বিবেচিত হয়েছে এবং বিষয়টি নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পে-কমিশনে সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণ নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।









