মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মাওলানা

বিনোদন ডেস্ক

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ঐশ্বরিয়া রাই। ক্যারিয়ারের প্রথম দিকে কখনো অভিনেতা সালমান খান, কখনো বিবেক ওবেরয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়লেও ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সাবেক এ বিশ্বসুন্দরী।

১ নভেম্বর অভিনেত্রীর ৫১ পেরিয়ে গেলেও ৫২-তে পা রেখেছেন। তবু সময় যেন তাকে স্পর্শই করতে পারেনি। সৌন্দর্য ও আত্মবিশ্বাসে তিনি এখনো নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আইকন। সৌন্দর্যের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু কিছু নাম সময়কেও হার মানিয়ে দেয়। ঠিক তেমনই ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’।

তবে গণমাধ্যমের খবর, বছরেরও বেশি সময় ধরে তাদের দাম্পত্যজীবনে নাকি কলহ চলছে। যদিও পরিবারের কেউ-ই তা নিয়ে কখনো মুখ খোলেননি। তবে এ নিয়ে আজকাল হামেশাই খবর আসে। সে সূত্র ধরেই পাকিস্তানের এক মাওলানা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে বিয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব আবদুল কাভি বলেছে, তিনি ঐশ্বরিয়া রাইকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন।

তিনি দাবি করেছেন, যদি ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মধ্যে দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে যায়, তবেই অভিনেত্রী তার সঙ্গে যোগাযোগ করবেন।

মুফতি কাভি আরও বলেন, আমি চাই না তাদের সম্পর্ক ভাঙুক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে, তাহলে ঐশ্বরিয়া আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন।

পডকাস্ট সঞ্চালক প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিবাহ করবেন। এ প্রশ্নের জবাবে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করলে তার নাম হবে ‘আয়েশা রাই’।

মিডিয়ায় এ মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়াও দেখা গেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.