শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

ফেব্রুয়ারিতে

নির্বাচনের সম্ভাবনা নেই: জিল্লুর রহমান

কলিকাল ডেস্ক

জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান শনিবার (২৯ নভেম্বর) তার ইউটিউব চ্যানেলে বলেন, ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনের সম্ভাবনা তার চোখে পড়ে না।

তিনি আবারও জোর দিয়ে বলেন, যেকোনো নির্বাচন হলেও তা হবে একটি ‘ফার্সিকাল ইলেকশন’, যা ২০১৪, ২০১৮ বা আগের বছরের ফেব্রুয়ারির মতো কেবল আনুষ্ঠানিক হতে পারে।

জিল্লুর রহমান বলেন, “বিগত ১৪ মাসে দেশের অর্থনীতি ও রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা সংকটের মুখে পড়েছে। নির্বাচনের প্রয়োজন বহু আগে থেকেই ছিল। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বিএনপিও সরকারকে যথেষ্ট চাপ দেয়নি।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে বলেন, দেশে ফিরতে তারেকের ইচ্ছা সম্পূর্ণ স্বাধীন নয়; কিছু বিষয় অন্যদের নিয়ন্ত্রণে রয়েছে। তারেক বাংলাদেশে ফিরবেন রাজনৈতিক পরিস্থিতি উপযুক্ত হলে।

জিল্লুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের অধীনে প্রকৃত অর্থে কোনো নির্বাচন করা সম্ভব নয়, কারণ তারা নানা চক্র ও ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। তিনি সাম্প্রতিক রাজনৈতিক অচলাবস্থা, জোটসংক্রান্ত অস্থিরতা এবং নিরাপত্তা উপদেষ্টাদের বিদেশি সফরের বিষয়টিকে ভীতিকর হিসেবে বর্ণনা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “খারাপ পরিস্থিতির মধ্যেও ইতিবাচক ধারা সৃষ্টি হতে পারে। জনগণের সরকার থাকলে পরিস্থিতি ভিন্ন হত।” পাশাপাশি তিনি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর রাজনৈতিক ও মানসিক উপস্থিতিকে দলের শক্তি হিসেবে মূল্যায়ন করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.