জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি ছিলো।
আজ রবিবার (৩০ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও প্রাকৃতিক দুর্যোগের (ভূমিকম্প) কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী একাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি দেওয়ার কথা ছিলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী সময়ে প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, ভূমিকম্পের কারণে জকসু নির্বাচনী তফসিলের ক্রম-১১ অনুযায়ী, প্রার্থীদের ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বরের ডোপ টেস্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ডোপ টেস্টের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রশাসন।









