মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

শেরপুর জেলার

নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে স্কুল ফিডিং

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার গণপদ্দী বাজারস্থ খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা মাঠে এ কর্মসূচি পালন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে উন্নত মানের পুষ্টিকর খাবার সরবরাহ করাসহ শিক্ষার্থীদের টি-শার্ট, খাতা ও কলম প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। শিক্ষার্থীদের টি-শার্ট, খাতা ও কলম প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড। অনুষ্ঠান ও পুষ্টিকর খাবার সরবরাহের ব্যবস্থাপনায় ছিলেন নূর এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী এবং জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর সফল আত্মকর্মী পদকপ্রাপ্ত মো. নূরে আলম সিদ্দিক রুবেল।

খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মালেকুজ্জামান (দ্বারা হাজী)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এ বি এম আব্দুর রউফ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান ও নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় নূর এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত আত্মকর্মী মো. নূরে আলম সিদ্দিক রুবেল, খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুফতি ওয়ালী উল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও আশ্রাফ আলীসহ স্থানীয় খামারীবৃন্দ, কৃষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, খালেদা আহমেদ নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও খাবার পরিবেশনের পর নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের সৌজন্যে প্রদেয় টি-শার্ট, খাতা ও কলম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

এ-ধরনের আয়োজন করায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নারিস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড ও নূর এগ্রো ফার্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় সুশীলজন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.