খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন– ফজলে রাব্বি রাজন। তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতে আসামিরা হাজিরা শেষে মোটরসাইকেলে করে বের হওয়ার সময় তাদেরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।









