মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

পেসার শাহিন শাহ আফ্রিদি এবং স্পিনার মোহাম্মদ নওয়াজের তোপে লঙ্কানদের ধসিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে শনিবার (২৯ নভেম্বর) ফাইনালে ৮ বল থাকতে ৬ উইকেটের জয় পেয়েছে সালমান আঘার দল।

টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫ বল থাকতে ১১৪ রানে অলআউট হয়ে যায়। দলটির তরুণ ওপেনার কামিল মিশ্রা ৪৭ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও দুটি চারের শট আসে। দলটির আর কেউ ২০ রানের ঘরে ঢুকতে পারেননি। ওপেনার পাথুম নিশাঙ্কা ১১ ও তিনে নামা কুলশ মেন্ডিস ১৪ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটারের ছোট ছোট ইনিংসে জয় পায় পাকিস্তান। দলটির ওপেনার শাহিবজাদা ফারহান ২২ বলে ২৩ রানের ইনিংস খেলেন। সাঈম আইয়ুব ৩৩ বলে ৩৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে ছয়টি চারের শট আসে। তিনে নামা বাবর আজম ৩৪ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস খেলেন। সাবেক অধিনায়ক দুটি চার ও একটি ছক্কা মারেন।

পাকিস্তানের হয়ে বল হাতে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদি ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। তিনিই ম্যাচ সেরা ও সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। লেগ স্পিনার আবরার আহমেদ ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট।

এ নিয়ে চতুর্থ ত্রিদেশীয় টি-২০ সিরিজ জিতল পাকিস্তান। চলতি বছর শারজাহতে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ২০১৮ সালে হারারেতে অস্ট্রেলিয়াকে প্রথম তিন দেশীয় টি-২০ সিরিজ জেতে পাকিস্তান। ২০২২ সালে নিউজিল্যান্ডকে হারায় তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নব্বইয়ের ভিনটেজে মেসির সামনে কারিনা ম্যাজিক!
গোলাম আযম-নিজামী সূর্যসন্তান নয়, স্বাধীনতাবিরোধী: মির্জা আব্বাস
হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে: সিঙ্গাপুর থেকে হাদির ভাই
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদির ছবি
অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.