বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতাতে ভর্তি আছেন। সিসিইউতে চিকিৎসাধীন দেশের সবচেয়ে জনপ্রিয় এ নেত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।









